ঢাকাSaturday , 5 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্ধ গ্যাস সংযোগ চালুর দাবি

Link Copied!

gasনিজস্ব প্রতিবেদক : সকল শ্রেণির বন্ধ গ্যাস সংযোগ চালুর দাবি জানিয়েছে তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতি। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা এ দাবি জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে কোন প্রজ্ঞাপন জারি না করে আকস্মিকভাবে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। গ্যাস সংযোগের জন্য অনেক গ্রাহক ঠিকাদারদের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা তিতাস গ্যাসের চাহিদাপত্র গ্রহণ করে ব্যাংকে জমা দেয়। নতুন গ্যাস সংযোগ বন্ধ করার পর, রান্নাঘর বর্ধিতকরণের কাজগুলি চালু থাকায় অবৈধ গ্যাস সংযোগ অনেকাংশে সীমিত ছিলো। এ সময় ঠিকাদারি কাজ চালু থাকায় ঠিকাদাররা গ্রাহকের কাছ থেকে মজুরি গ্রহণ করে কোন রকমে জীবিকা নির্বাহ করছিল।
তারা বলেন, এ বছরের জুলাই মাসে রান্নাঘরের বর্ধিতকরনের কাজগুলো পেট্রোবাংলার নির্দেশে বন্ধ করে দেওয়া হয়। এ অবস্থায় ঠিকাদারি কাজে নিয়োজিত হাজার হাজার পরিবার নিদারুণ কষ্টের মধ্যে দিনানিপাত করছে। পাশাপাশি অনেক গ্রাহক তাদের গ্যাস সংযোগের জন্য ব্যাংকে টাকা জমা দিয়েও গ্যাস সংযোগ পাচ্ছে না।
মানববন্ধনে রান্নাঘর বর্ধিতকরনের কাজগুলি এবং গ্রাহকদের টাকা জমার বিপরীতে সংযোগগুলি দ্রুত চালু করে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
আয়োজক সংগঠনের সভাপতি জাকির খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক কাজি ইব্রাহিম মাহামুদ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন, সৈয়দ নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল হাসেম পাটোয়ারী।