ঢাকাThursday , 3 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলশান হামলার চার অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার

Link Copied!

gulshan_attackনিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় অস্ত্র সরবরাহকারী জেএমবির চার সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
গ্রেপ্তারকৃতরা হলেন আবু তাহের (৩৭), মিজানুর রহমান (৩৪), সেলিম মিয়া (৪৫), তৌফিকুল ইসলাম ওরফে ডাক্তার তৌফিক (৩২)।
বুধবার রাত ৯টায় দারুসসালাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপির (মিডিয়া) সহকারী কমিশনার (এসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তারের সময় হ্যান্ডগ্রেনেড তৈরির উপকরণ, ৭৮৭টি ডেটোনেটর, একটি ৯ এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জঙ্গিরা জানিয়েছে, ভারতীয় সীমান্ত থেকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানের সঙ্গে জড়িত তারা। সম্পতি দেশে যেসব জঙ্গি হামলা হয়েছে সেসব হামলার অস্ত্র বিস্ফোরক দ্রব্য সরবরাহ করেছে তারা।
হাফিজুর রহমান আরো জানান, মিজানুর রহমানকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের জেএমবির দায়িত্বশীল নেতা। হলি আর্টিজানে হামলার আগে এ হামলার পরিকল্পনাকারী তানিম চৌধুরি ও মারজানের কাছে সরাসরি অস্ত্র সরবরাহ করেছেন তিনি।