ঢাকাThursday , 3 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেমিট্যান্সের প্রবাহ কমেছে

Link Copied!

Remitanceঅর্থনৈতিক প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই থেকে অক্টোবর) রেমিট্যান্সের প্রবাহ কমেছে।
গত অক্টোবরে প্রবাসীরা ১০১ কোটি ৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই মাসের চেয়ে ৮ কোটি ৭৪ লাখ ডলার বা ৭ দশমিক ৯৬ শতাংশ কম। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উপস্থাপন করা হয়েছে।
এতে বলা হয়েছে, চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স আসে ১০৫ কোটি ৫৬ লাখ ডলার। যা আগের বছরের সেপ্টেম্বর মাসে ছিল ১৩৪ কোটি ৯০ লাখ ডলার। আগস্ট মাসে রেমিট্যান্স আসে ১১৮ কোটি ৩৬ লাখ ডলার। যা গত অর্থবছরের আগস্ট মাসে ছিল ১১৯ কোটি ৫০ লাখ ডলার।
চলতি অর্থবছরের প্রথম চার মাসের (জুলাই-অক্টোবর) হিসাবে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রবাসী আয় কমেছে প্রায় সাড়ে ১৫ শতাংশ।