ঢাকাWednesday , 2 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে জাহাজভাঙা এলাকায় বিস্ফোরণে নিহত ১৭

Link Copied!

pakistanআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে একটি জাহাজভাঙা শিল্প এলাকায় পরপর কয়েকটি বিস্ফোরণে নিহত হয়েছেন ১৭ জন।
গাদানি জাহাজভাঙা শিল্প এলাকায় এ বিস্ফোরণে আহত হয়েছে প্রায় ৬০ জন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা ১৭টি মরদেহ উদ্ধার করেছেন। কিন্তু সরকারের তরফে বলা হয়েছে, এ ঘটনায় মারা গেছেন ১৬ জন।
পুলিশের ডেপুটি কমিশনার লাসবেলা জুলফিকার আলী শাহ বলেছেন, ‘আমাদের কাছে ১৬ জনের নিশ্চিত মারা যাওয়ার খবর আছে।’
ডন অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় এখনো ৩০ জন অজ্ঞাত রয়েছে। বেশ কয়েকজন জাহাজের ভেতরে আটকা পড়েছে। অনেকে ঝাপ দিয়ে সাগরে পড়ে জীবন বাঁচিয়েছেন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, যেন আহতদের দ্রুত চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রাদেশিক ও কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সেবা থেকে যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আকবর হারিফা জানিয়েছেন, তেলবাহী পুরোনো ট্যাংকারে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনা হয়। এ থেকে পরপর কয়েকটি বিস্ফোরণ হয়।