ঢাকাTuesday , 1 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনের নতুন শক্তি জে-২০ যুদ্ধবিমান প্রদর্শন

Link Copied!

china-bimanআন্তর্জাতিক ডেস্ক : এই প্রথমবার চীনের জে-২০ যুদ্ধবিমান আকাশে উড়তে দেখল সাধারণ মানুষ। এর মধ্য দিয়ে নতুন সামরিক শক্তির জানান দিল দেশটি।
দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ে এই উড্ডয়ন প্রদর্শন করে চীন। এ দিন ঝুহাইয়ে বিমান নির্মাতা ও ক্রেতাদের মধ্যে বৈঠক হয়। এ উপলক্ষে জে-২০ যুদ্ধবিমান উড্ডয়ন করা হয়, যা মাত্র ৬০ সেকেন্ড আকাশে ছিল।
দ্রুত গতির জে-২০ যুদ্ধবিমান রাডার ফাঁকি দিয়ে উড়তে সক্ষম। চীনের পঞ্চম প্রজন্মের এ যুদ্ধবিমান নির্মাণ করেছে চেংডু অ্যারোস্পেস করপোরেশন, যা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়নার একটি অঙ্গ প্রতিষ্ঠান। ২০১১ সালে প্রথমবার এর পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়, যা শুধু সামরিক বাহিনী জানত। ২০১৮ সাল নাগাদ চীনের বিমান বাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে জে-২০ যুদ্ধবিমান।
উন্নত প্রযুক্তির ব্যবহার করে চীন জে-২০ যুদ্ধবিমান নির্মাণ করেছে সামরিক ক্ষেত্রে তাদের শক্তি বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে। আগামী দশকে তারা বিমান ব্যবসায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে চায়।
দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগর নিয়ে চলমান বিরোধের জেরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চাইছেন, এ অঞ্চলে তাদের সামরিক শক্তি আরো বাড়াতে।