ঢাকাTuesday , 1 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় অস্ত্র ব্যবসায়ী আটক, অস্ত্র-গুলি উদ্ধার

Link Copied!

armsনিজস্ব প্রতিবেদক : রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে খায়রুল নামের এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
এ সময় তার কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড গুলি ও ১২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে গাবতলী বাস টার্মিনালের সামনে থেকে ভারতের ওই নাগরিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড গুলি ও ১২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। সে ভারত থেকে চোরাই পথে অস্ত্র এনে বাংলাদেশে বিক্রি করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরো বলেন, তার সহযোগী হিসেবে কারা আছেন বা সে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।