অর্থনৈতিক প্রতিবেদক : চলতি বছরের সেরা ৩০০ জন করদাতার তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
তিন ক্যাটাগরিতে সেরা ৩০০ জন করদাতা নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ২০১৫-১৬ অর্থবছরের জন্য নারী-পুরুষ নির্বিশেষে ১০০ জন, সেরা ১০০ নারী করদাতা ও সেরা ১০০ তরুণ করদাতা (অনূর্ধ্ব ৪০ বছর) নির্বাচন করা হয়েছে।
আয়কর মেলা-২০১৬ উপলক্ষে সোমবার রাজধনীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান ওই সেরা করাদাতাদের নাম প্রকাশ করেন।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতাদের অধিক উৎসাহিত করতে জাতীয় রাজস্ব বোর্ড প্রথমবারের মতো আয়কর মেলায় এ তালিকা প্রকাশ করল। কর প্রদানে সব শ্রেণি-পেশার মানুষকে উদ্বুদ্ধ করতে এ তালিকায় নারী ও তরুণকে আলাদা ক্যাটাগরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সেরা ১০০ করদাতার তালিকা-

