ঢাকাMonday , 31 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ক্রিকেট দলের বিজয় এবং দেশের জন্য গৌরব বয়ে আনায় এই অভিনন্দন জানানো হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রসঙ্গত, দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ২২ রানের জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় টেস্টে আধিপত্য দেখিয়ে ইংলিশদের ১০৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় স্বাগতিক বাংলাদেশ।