ঢাকাMonday , 31 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে কারারক্ষীর গলাকেটে পালিয়েছে ৮ কয়েদী

Link Copied!

indiaআন্তর্জাতিক ডেস্ক : ইস্পাতের প্লেট দিয়ে কারারক্ষীর গলাকেটে পালিয়েছে ভারতের নিষিদ্ধ ঘোষিত স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (এসআইএমআই) আট সদস্য। দেশটির মধ্য প্রদেশের ভুপালের কারাগার থেকে রবিবার গভীর রাতে তারা পালিয়ে যায়। খবর এনডিটিভি।
খবরে বলা হয়, পালিয়ে যাওয়ার এই বন্দিদের মধ্যে তিনজন তিন বছর আগে অপর একটি শহরের কারাগার ভেঙে পালিয়ে যাওয়া বন্দিদের মাঝে ছিলেন।
রবিবার দিবাগত রাত ২টার দিকে ভুপালের কেন্দ্রীয় কারাগারে এই সন্ত্রাসীরা এক কারারক্ষীকে বেঁধে ফেলে। খাবারের প্লেট এবং গ্লাসের ধারালো টুকরো দিয়ে রাম শঙ্কর নামের একজন প্রধান কনস্টেবলকে হত্যা করে তারা। এরপর তারা বিছানার চাদর পেঁচিয়ে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায়।
ভুপাল পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা যোগেশ চৌধুরী জানান, পালিয়ে যাওয়া কয়েদীরা একই সেলে ছিল। ২০১৩ সালে খান্দায় জেল ভেঙে পালানোর ঘটনায় জড়িত ছিলেন পালিয়ে যাওয়া কয়েদীদের মধ্যে তিনজন। ভুপাল থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে ছিল ওই জেলখানার অবস্থান। পালিয়ে যাওয়া আট বন্দির অধিকাংশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় কারাগারের সুপারিনটেন্ডেন্ট এবং তিন রক্ষীকে বরখাস্ত করা হয়েছে।