ঢাকাSunday , 30 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএটি’র সরকারের শেয়ার প্রত্যাহারের দাবি

Link Copied!

batনিজস্ব প্রতিবেদক : ব্রিটিশ আমেরিকান টোব্যাকো থেকে সরকারের শেয়ার প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে তামাকজাত পণ্য ব্যবহারের কারণে প্রতি বছর ৫৭ হাজার মানুষ অকাল মৃত্য এবং ৩ লাখ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। জনস্বাস্থ্য রক্ষায় তামাকজাত পণ্য উৎপাদন, বিপণন ও ব্যবহার নিরুৎসাহিত করতে তামাক নিয়ন্ত্রণে সরকারের গৃহীত উদ্যোগসমুহের মধ্যে অন্যতম হলো, তামাক নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা প্রণয়ন এবং সংশোধন, সব ধরনের তামাজাত দ্রব্যের ওপর ১ শতাংশ সারচার্জ আরোপ এবং তামাক নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ।
বক্তারা বলেন, বিড়ি-সিগারেটের মতো জনস্বাস্থ্যর জন্য ক্ষতিকারক কোনো পণ্যের ব্যবসায় সরকারের অংশীদারিত্ব থাকা উচিত নয়। তামাক নিয়ন্ত্রণের স্বার্থেই সরকারের কোনো প্রতিনিধিরও সিগারেট কোম্পানির পরিচালক পদে থাকা সমীচীন নয়।