ঢাকাSunday , 30 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাওনা পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের

Link Copied!

garmentsনিজস্ব প্রতিবেদক : শ্রমিকদের আইনগত পাওনা পরিশোধের দাবিতে শ্রম প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে মৃণ্ময় ফ্যাশন অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনালের শ্রমিকরা।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে পাওনা পরিশোধের দাবি জানায় তারা। পরে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধনে শ্রমিকরা বলেন, গত ১ অক্টোবর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মৃণ্ময় ফ্যাশন অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল বন্ধ ঘোষণা করেন মালিক। যার কারণে এই কারখানায় কর্মরত চার শতাধিক শ্রমিক অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছেন।
তারা বলেন, গত ৫ অক্টোবর কারখানার মালিক, শ্রমিক, শ্রমিক সংগঠন, কলকারখানা পরিদর্শক, বিজিএমইএ প্রতিনিধি ও পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে এক সমঝোতা বৈঠক হয়। সেখানে শ্রমিকরা আইনানুগ পাওনা থেকে শ্রমিকরা মালিকদের অসুবিধার কথা বিবেচনা করে এক সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়। সমঝোতার চুক্তি অনুযায়ী গত ২৫ অক্টোবর শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধের কথা ছিল কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ না করে নানাভাবে টালবাহানার আশ্রয় নিচ্ছেন।
তারা বলেন, বিষয়টি ইতোমধ্যে উপমহাপরিদর্শক, কলকারখানা অধিদপ্তর এবং বিজিএমইএকে জানানো হয়েছে। এমনকি তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেও কোন সুরাহা হয়নি।