ঢাকাFriday , 28 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুরাতন কেন্দ্রীয় কারাগারে আলোকচিত্র প্রদর্শনী

Link Copied!

karaনিজস্ব প্রতিবেদক : জেলহত্যা দিবস উপলক্ষে পুরান ঢাকার নাজিমুদ্দীন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করছে কারা কর্তৃপক্ষ। এ চারদিন সর্বসাধারণের জন্য কারাগার উন্মুক্ত থাকবে।
আগামী ১ নভেম্বর বিকেলে ‘সংগ্রামী জীবনগাথা’ শিরোনামে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার পুরনো কেন্দ্রীয় কারাগারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।
দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ২ নভেম্বর। প্রদর্শনী চলবে ৫ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে থাকবে ১৪৫টি আলোকচিত্র।
সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, জেলহত্যা দিবস উপলক্ষে শত বছরের পুরনো কেন্দ্রীয় কারাগার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে আগামী ২ নভেম্বর। দর্শনার্থীরা এই কারাগার ঘুরে দেখার সুযোগ পাবেন ৫ নভেম্বর পর্যন্ত। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতি বিজড়িত ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুর্লভ আলোকচিত্রের প্রদর্শনী ‘সংগ্রামী জীবনগাথা’র আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।
তিনি জানান, প্রদর্শনীর টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। প্রদর্শনী থেকে যে আয় হবে তা কারাগারের বন্দি মায়েদের শিশুদের বিনোদন ও খেলার সরঞ্জামাদি কেনায় ব্যয় করা হবে। কারা অভ্যন্তরেই টিকিট বিক্রির একটি কাউন্টার থাকবে।
তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই টাকার বিনিময়ে কারাগারে থাকার ব্যবস্থা রয়েছে। কারাগারে থাকার অভিজ্ঞতা কেমন হয় তা জানতে অনেক দেশেই অর্থের বিনিময়ে কিছুদিন কারাবাস করেন নাগরিকরা। এই বিষয়টি মাথায় রেখেই ‘ফিল দ্য প্রিজন’ করার কথা ভাবছে কারা কর্তৃপক্ষ।
গত জুলাইয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে স্থানান্তর করা হয়েছে। পুরনো কারাগার বিনোদন কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে। বিনোদন কেন্দ্র তৈরির পাশাপাশি কারা অভ্যন্তরের ঐতিহাসিক ভবনগুলো সংরক্ষণ করবে কারা কর্তৃপক্ষ। বিনোদনের জন্য পার্ক, জাদুঘর, উন্মুক্ত নাট্যমঞ্চসহ থাকবে নানা আয়োজন। পাশাপাশি পরিকল্পনায় থাকছে ফিল দ্য প্রিজন।