ঢাকাWednesday , 26 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে হার্ট অব এশিয়া সম্মেলনে যাবে পাকিস্তান

Link Copied!

pakistanআন্তর্জাতিক ডেস্ক : ভারতে অনুষ্ঠিতব্য `হার্ট অব এশিয়া সম্মেলনে` পাকিস্তান অংশ নিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রী পর্যায়ের এ বৈঠকটি আগামী ৪ ডিসেম্বর ভারতের অমৃতসরে অনুষ্ঠিত হবে।
সোমবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারতাজ আজিজ বলেন, ‘পাকিস্তান হার্ট অব এশিয়া সম্মেলনে অংশ নেবে।’
গত বছর পাকিস্তানে অনুষ্ঠিত হার্ট অব এশিয়া সম্মেলনে অংশ নিয়েছিল ভারত। ওই সময় নয়া দিল্লির প্রতিনিধিত্ব করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তবে ওই সম্মেলনের ফাঁকে পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়েছিল কি না তা জানা যায়নি।
পাকিস্তানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেছেন, ‘ উন্নয়ন অংশীদাররা পাকিস্তানকে জানিয়েছে তাদের হার্ট অব এশিয়া সম্মেলনে যোগ দেওয়া উচিৎ।’ এবারের সম্মেলনটি যেহেতু ‍আফগানিস্তান প্রসঙ্গে সেহেতু ইসলামাবাদের এটি বয়কট করার কোনো যুক্তি নেই বলেও জানান তিনি।
গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ১৯ জন ভারতীয় সেনা নিহত হয়। এ ঘটনার পেছনের পাকিস্তানের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছিল ভারত। ওই সময় পাকিস্তানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিল ভারত। এর জের ধরে আগামী নভেম্বরে পাকিস্তানে দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা-সার্ক শীর্ষ যে সম্মেলন হওয়ার কথা ছিল, তা বর্জন করে ভারত। ফলে সম্মেলনটি স্থগিত হয়ে যায়।