ঢাকাWednesday , 26 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেকলে বাঁধা কুকুরের মতো আচরণ করবেন না

Link Copied!

phillipiansআন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেছেন, তিনি এমন কোনো দেশের পাশে থাকবেন না যারা তার দেশের সঙ্গে শেকলে বাঁধা কুকুরের মতো আচরণ করে।
মঙ্গলবার জাপানের উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গত মে মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দাভাও শহরের মেয়র থাকাকালে দুতের্তে মানবাধিকার লঙ্ঘন করেছিলেন বলে মন্তব্য করেছিলেন ফিলিপাইনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ফিলিপ গোল্ডবার্গ। এরপরই যুক্তরাষ্ট্র সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন দুতের্তে।
ওই বিষয়টির দিকে ইঙ্গিত করে ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা জানেন এটা আমি শুরু করিনি। তারা এটা শুরু করেছিল। এরপরই মানবাধিকার, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, ওবামা ও ইইউ ইস্যু সামনে আসে।তারা আমার সঙ্গে এ ধরণের আচরণ করেছে। তখন তারা বললো, আমরা সহযোগিতা কাটছাট করবো। তাই তাদের আমি বললাম, বেশ্যার ছেলে, আমাদেরকে তোমার শেকলে বাঁধা এমন কুকুর বানানোর চেষ্টা করো না যে, তুমি রুটি ছুড়ে দিবে আর তা ধরতে পারবো না।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তির আলোকে ফিলিপাইনে অবস্থানরত মার্কিন সেনা ঘাঁটির বিষয়ে দুতের্তে বলেন, তার দেশে কোনো বিদেশি সেনার অবস্থান তিনি চান না।.