ঢাকাTuesday , 25 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিলুপ্ত ছিটমহলের তিন ইউপির নির্বাচনে বাধা কাটল

Link Copied!

courtনিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহলসংযুক্ত তিন ইউনিয়নের নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশ ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এই আদেশের ফলে ওই তিন ইউনিয়নের নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দিয়ে ৩০ অক্টোবর শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
আদালতে হাইকোর্টের রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। সঙ্গে ছিলেন আইনজীবী নিগার সুলতানা।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
পরে একরামুল হক টুটুল বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে যাওয়ায় ওই তিন ইউনিয়নে নির্বাচন হতে আর কোনো বাধা নেই।
বিলুপ্ত ছিটমহলের দাশিয়ার ছড়া ভেঙ্গে তিনটি ইউনিয়নে অন্তভূক্ত করে নির্বাচন কমিশন ৩১ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণ করেন।
কিন্তু বাংলাদেশ-ভারত সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় আন্দোলনের সভাপতি বাংলাদেশ ইউনিট ও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক হাইকোর্টে একটি রিট করেন।
রিটে দাশিয়ার ছড়াকে বিভক্ত না করে একটি স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার আবেদন করা হয়।
এর পরিপ্রেক্ষিতে ১৩ অক্টোবর হাইকোর্ট তিন ইউনিয়নের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেন।
আগামী ৩১ অক্টোবর বিলুপ্ত ছিটমহল সংযুক্ত ফুলবাড়ী সদর, কাশিপুর ও ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে।