ঢাকাTuesday , 25 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কার সঙ্গে কোস্টাল শিপিং চুক্তিতে বৈঠক

Link Copied!

shahajhan_khanনিজস্ব প্রতিবেদক : কম খরচে পণ্য পরিবহনের জন্য শ্রীলঙ্কার সঙ্গে কোস্টাল শিপিং চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে দু্ই দেশের সচিব পর্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে নৌসচিব অশোক মাধব রায় সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের কোস্টাল শিপিং চুক্তি, শ্রীলঙ্কার বন্দরে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিংসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে এমওইউ স্বাক্ষরিত হবে।
এর আগে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রীলঙ্কার বন্দর ও নৌসচিব এল পি জায়ামপাথির মধ্যে এসব বিষয়ে আলোচনা হয়।