ঢাকাMonday , 24 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১২ নভেম্বর রাজধানীতে জঙ্গিবিরোধী মহাসমাবেশ

Link Copied!

Dhakaনিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১২ নভেম্বর জঙ্গিবিরোধী মহাসমাবেশের ডাক দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত।
সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সমন্বয় কমিটির সদস্য সচিব মোছাহেব উদ্দীন বখতিয়ার।
তিনি বলেন, ‘ইসলামের নামে জঙ্গি কর্মকাণ্ডের কোনো সুযোগ নাই। ইহুদিদের এজেন্ট হয়ে নিরীহ মানুষ খুন করে ইসলামকে বিতর্কিত করা হচ্ছে। আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি। ১২ নভেম্বর লাখ লাখ সুন্নি মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজধানীতে জঙ্গিবাদের বিরুদ্ধে না বলবে।’
মাওলানা ফারুকী হত্যার বিচার দাবি করে দেশে এক ধরনের শিক্ষানীতি, এক কারিকুলামের আওতায় কওমি মাদরাসার সনদ দেওয়ার আহ্বান জানান মোছাহেব উদ্দীন বখতিয়ার। নাহলে জঙ্গিবাদ উৎসাহিত হবে, রক্তপাত বাড়বে বলেও দাবি করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির আহ্বায়ক মাওলানা এম এ মতিন, কমিটির কেন্দ্রীয়নেতা মাওলানা এম এ মান্নান, স ও ম আব্দুস সামাদ, মাওলানা বদরুদ্দোজা বারী, মাওলানা আব্দুল করিম, মাওলানা আবুল কাসেম ফজলুল হক, মাওলানা মছিহ উদ্দোলাহ প্রমুখ।