ঢাকাSunday , 23 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার ৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ

Link Copied!

tribunalনিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার আব্দুল জাব্বার মণ্ডলসহ ছয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ২৮ ডিসেম্বর দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
একই সঙ্গে এই মামলায় গ্রেপ্তার মো. রঞ্জু মিয়াকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন মো. জাফিজার রহমান ওরফে খোকা, আব্দুল ওয়াহেদ মণ্ডল, মমতাজ আলী ব্যাপারী ও আজগর হোসেন খান।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা ও প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নী।
এর আগে গত ২৯ মে আব্দুল জাব্বার মণ্ডলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। তবে তাদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
একাত্তরে সাধারণ মানুষদের উপর হামলা, হত্যা ও ৫০টি বাড়িতে লুটপাট করা ও মুক্তিযোদ্ধাদের উপর হামলার অভিযোগ রয়েছে গাইবান্ধা জেলার নান্দিদা ও ফুলবাড়ি গ্রামের এই বাসিন্দাদের বিরুদ্ধে।