ঢাকাSunday , 23 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপানে বিস্ফোরণ, নিহত ১

Link Copied!

japanআন্তর্জাতেক ডেস্ক : জাপানের উতসুনোমিয়া শহরের পরপর কয়েকটি বিস্ফোরণে কমপক্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। টোকিওর উত্তরে তোচিগি প্রিফেকচারের এ শহরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে এসব বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় একটি পার্কের পাশে থাকা দুটি গাড়িতে আগুন ধরে যায়। ওই পার্কেও একটি বিস্ফোরণ ঘটে।
কিয়োডো নিউজ সার্ভিস জানিয়েছে, পার্কের পাশে ঐতিহ্যবাহী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছি। বিস্ফোরণের সময় পার্কে ছিলেন, এমন ব্যক্তি জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে-কে জানিয়েছেন, তিনি প্রচন্ড শব্দ শুনেছেন এবং গান পাউডারের গন্ধ পেয়েছেন।
এনএইচকে জানিয়েছে, উতসুনোমিয়া স্টেশনের কাছে একটি ভিডিও ক্যামেরায় তিনটি বিস্ফোরণের শব্দ ধরা পড়েছে। সময়ের সামান্য ব্যবধানে ১১টা ৩১ মিনিটে, ১১টা ৩২ মিনিটে এবং এর ১৫ সেকেন্ড পরে বিস্ফোরণ হয়।
ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। তদন্ত চলছে।