ঢাকাSunday , 23 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এভারেস্টজয়ী প্রথম নারীর মৃত্যু

Link Copied!

nariআন্তর্জাতিক ডেস্ক : এভারেস্টজয়ী প্রথম নারী জাপানের নাগরিক জুনকো তাবেই (৭৭) মারা গেছেন। তাবেইয়ের পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পারিবারিক সূত্র জানায়, চার বছর ধরে তলপেটের টিস্যুর ক্যানসারে ভুগছিলেন তাবেই। অবশেষে টোকিওর তাইসামায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। তবে জাপানের গণমাধ্যমে শনিবার তার মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়।
১৯৭৫ সালের মে মাসে ৩৫ বছর বয়সে এভারেস্টে ওঠেন তাবেই। এছাড়া সাত মহাদেশের সর্বোচ্চ পর্বত চুড়ায় আরোহনকারী প্রথম নারীও তিনি। তার সর্বশেষ অভিযান ছিল ফুজি পর্বতে।