ঢাকাFriday , 14 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে ইসলাম নিয়ে সমস্যা আছে : ওলাঁদ

Link Copied!

farsoya-oladআন্তর্জাতিক ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, তার দেশে ইসলাম ধর্ম নিয়ে সমস্যা আছে। ফ্রান্সে এত বেশি অভিবাসী আসছে, যাদের আসা উচিত নয়।
গত বছর প্যারিসে সন্ত্রাসী হামলার পর এক সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন ওলাঁদ। চলতি সপ্তাহে প্রকাশিত ‘অ্যা প্রেসিডেন্ট শুড নট সে দ্যাট’ শীর্ষক একটি বইতে সাক্ষাৎকারটি সংযুক্ত করা হয়েছে।
ওলাঁদ বলেছেন, ‘এটা সত্য যে, ইসলাম নিয়ে সমস্যা আছে। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এটা বিপজ্জনক ধর্ম- সে হিসেবে ইসলাম সমস্যা নয়। তবে এটা রাষ্ট্রধর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়- তাতেই সমস্যা।
ফ্রান্সে আসা মুসলমানদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘ আমি মনে করি, এদেশে এমন অনেক অভিবাসী এসেছেন যাদের আসা উচিত ছিল না।’
প্রসঙ্গত, গত দুই বছর চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে ফ্রান্সে মুসলমানবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে। আদালতের নির্দেশনার পরও দেশটির ৩০টি শহরে পুরো শরীর ঢেকে রাখা মুসলমান নারীদের সাঁতারের পোশাক বুরকিনি নিষিদ্ধ করা হয়েছে। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় অভিবাসী ও জাতীয় পরিচয় ইস্যুটিকে প্রাধান্য দিতে শুরু করেছে দেশটির রাজনৈতিক দলগুলো।