ঢাকাFriday , 14 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহাসচিব হিসেবে গুতেরেসকে নিয়োগ সাধারণ পরিষদের

Link Copied!

guteresআন্তর্জাতিক ডেস্ক : অ্যান্টোনিও গুতেরেসকে আনুষ্ঠানিকভাবে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। বৃহস্পতিবার তাকে নিয়োগ দিয়েছে সংস্থাটি।
নিয়ম অনুযায়ী নিরাপত্তা পরিষদের সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুসারে মহাসচিব নিযুক্ত হয় । সাধারণ পরিষদ এ নিয়োগে চূড়ান্ত অনুমোদন দেয়।
আগামী ৩১ ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হচ্ছে। ২০১৭ সালের ১ জানুয়ারি নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নেবেন গুতেরেস।
১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন গুতেরেস। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১০ বছর জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন তিনি।