ঢাকাFriday , 14 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হৃদয়ের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করুন

Link Copied!

vc-duনিজস্ব প্রতিবেদক : রোগীর সঙ্গে চিকিৎসকদের হৃদয়ের সম্পর্ক স্থাপনের পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে অনুষ্ঠিত কার্ডিয়াক সেমিনারে চিকিৎসকদের এ পরামর্শ দেন।
বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশন সেমিনারের আয়োজন করে। উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, চিকিৎসকদের শুধু হৃদয়ের (হার্ট) চিকিৎসা করালে হবে না, চিকিৎসা করাতে গিয়ে রোগীর হৃদয়ের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ হার্টের চিকিৎসায় অনেক দূর এগিয়েছে। তবে হার্টের চিকিৎসা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের হাতের নাগালে আনতে হার্ট ফাউন্ডেশনকে কাজ করে যেতে হবে। হার্ট ফাউন্ডেশনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু করার থাকলে আমি এ বিষয়ে উদ্যোগ নেব।
চিকিৎসকদের পাঠ্য বইয়ে সমাজবিজ্ঞান পড়ানোর পরামর্শ দেন আ স ম আরেফিন সিদ্দিক। তিনি বলেন, উন্নত বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসদের সমাজবিজ্ঞান পড়ানো হয়। চিকিৎসকদের সমাজবিজ্ঞান পড়ানো হলে, সমাজ সম্পর্কে তারা জ্ঞান অর্জন করতে পারবেন।
সেমিনারে ছিলেন, বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এস আর খান, বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক মনজুর হোসেইন, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. রোকনুজ্জামান প্রমুখ।