ঢাকাThursday , 13 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলতে হবে ট্রাকের বাম্পার-অ্যাঙ্গেল

Link Copied!

accdentনিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব ট্রাকের বাম্পার, অ্যাঙ্গেল, হুক ইত্যাদি খুলতে হবে। অন্যথায় ১ ডিসেম্বর থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এই কথা বলেন। মহাসড়কে মোটরযানে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
সড়ক দুর্ঘটনার জন্য ট্রাকের বাম্পার, অ্যাঙ্গেল, হুক অনেকখানি দায়ী বলে বিবেচনা করা হচ্ছে।
সেতুমন্ত্রী বলেন, ‘ফোর এক্সেলের ট্রাকে ৩২ টন পর্যন্ত ওজন পরিবহন করা যাবে। এ জন্য কোনো জরিমানা হবে না। তবে ৪২ টন পর্যন্ত ওজন পরিবহনে প্রাইম মুভারের ক্ষেত্রে একটি অতিরিক্ত অ্যাঙ্গেল স্থাপন করতে হবে। এ জন্য তাদের ছয় মাস সময় দেওয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘খাদ্য ও সার পরিবহনের ক্ষেত্রে লোডসীমা পুনর্নির্ধারণ করে ৩১ অক্টোবর নতুন প্রজ্ঞাপন জারি করা হবে।’
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দীন, পুলিশের ডিআইজি এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।