ঢাকাWednesday , 5 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএমএফের পূর্বাভাস : প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯

Link Copied!

IMFঅর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ ভাগে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আগামী বছরও এ হার বজায় থাকতে পারে বলে অনুমান করছে সংস্থাটি।আইএমএফ প্রকাশিত বিশ্ব অর্থনীতির পূর্বাভাস প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
মূল্যস্ফীতির পূর্বাভাসে আইএমএফ বলেছে, চলতি ২০১৬-২০১৭ অর্থবছরে মূল্যস্ফীতি ৭ শতাংশে পৌঁছাতে পারে। গত অর্থবছর (২০১৫-১৬) সরকারি হিসেবে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ০২ শতাংশ।
এদিকে বিশ্ব্যব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, চলতি (২০১৬-১৭) অর্থবছর শেষে প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশে নেমে আসতে পারে। এই হার ৬ দশমকি ৯ হতে পারে বলে এশীয় উন্নয়ন ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে।
প্রসঙ্গত, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার।
আইএমএফের প্রতিবেদনে এ বছর বিশ্ব প্রবৃদ্ধি ৩ দশমিক ১ ভাগ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামী বছর অর্থাৎ ২০১৭ সালে কিছুটা উন্নতি হয়ে প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে উন্নীত হওয়ার আশা করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার ঘোষণার (ব্রেক্সিট) ধাক্কা, উদীয়মান অর্থনীতির দেশগুলোর পরিস্থিতি, বেশিরভাগ বড় অর্থনীতির দেশগুলোর সুদ হার কমানো, চীনের অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করে আইএমএফ এই নিম্ন প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে, উদীয়মান বাজার আর উন্নয়নশীল দেশগুলোতে এখনো নিত্যপণ্যের দাম কম। এজন্য তারা চ্যালেঞ্জে রয়েছে। চলতি বছর প্রত্যাশার চেয়ে ধীরে এগোচ্ছে মার্কিন অর্থনীতি। ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্যের আর্থিক বাজারেও বিরূপ প্রভাব পড়ছে।
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ভারতের অর্থনীতি চাঙ্গা হচ্ছে। বহিঃবাণিজ্যে গতি বেড়েছে। প্রত্যাশার তুলনায় মূল্যস্ফীতি হারও কম রয়েছে। আশা করা হচ্ছে, ৭ দশমিক ৬ হারে প্রবৃদ্ধি হবে ভারতের।