ঢাকাMonday , 3 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএস প্রধান বাগদাদিকে বিষ প্রয়োগ?

Link Copied!

BAGDADIআন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদিকে খাবারে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাগদাদি। ইরাকি সংবাদমাধ্যম ওয়াও এর বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের নিনেভা শহরের দক্ষিণ-পশ্চিমে বিয়াজ জেলায় বাগদাদির খাদ্য প্রস্তুতকারী ও আইএসের তিনজন কমান্ডারকেও বিষযুক্ত খাবার খাওয়ানো হয়েছে। তাদের চারজনকে কঠোর নিরাপত্তায় অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার পর জড়িতদের আটক করতে অভিযান শুরু করেছে আইএস যোদ্ধারা। তবে কোনো স্বাধীন সূত্র থেকে এ খবরের সত্যতা যাচাই করা যায়নি।
আল-কায়েদা থেকে বিচ্ছিন্ন হয়ে আইএস প্রতিষ্ঠার কৃতিত্ব বাগদাদিকেই দেওয়া হয়। তার নেতৃত্বে সন্ত্রাসী এই গোষ্ঠীটি এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ধনী সংগঠনে পরিণত হয়েছে। এর আগে বিভিন্ন সময় বাগদাদির আহত ও নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। কিন্তু পরে সেসব খবর ভুয়া প্রমাণিত হয়েছে।সর্বশেষ চলতি বছরের শুরুতে বলা হয়, মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে বাগদাদি। পরে খবরটি মিথ্যা বলে প্রমাণিত হয়।