ঢাকাMonday , 3 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকের আমানত ৬৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

Link Copied!

islami bankনিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমানত ও বিনিয়োগের পরিমাণ ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের আগস্ট ২০১৬ পর্যন্ত দাঁড়িয়েছে যথাক্রমে ৬৬ হাজার ৭৩২ কোটি টাকা এবং ৬৯ হাজার ৪৩২ কোটি টাকায়। সেপ্টেম্বর ২০১৫ থেকে সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত সময়ে ব্যাংকের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ হাজার ৩৫৬ কোটি টাকা।
শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় এসব তথ্য প্রকাশ করা হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান ভূঁইয়া এফসিএ, মোহাম্মদ আবুল বাশার, মো. মাহবুব উল আলম, আব্দুস সাদেক ভূইয়াসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা সভায় উপস্থিত ছিলেন।