ঢাকাSunday , 2 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় হাসপাতালে ব্যারেল বোমা হামলা

Link Copied!

siriyaআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের সবচেয়ে বড় হাসপাতালে ব্যারেল বোমা হামলা চালানো হয়েছে।শনিবারের এ হামলায় দুজন নিহত হয়েছে। হাসপাতালের অধিকাংশ অবকাঠামো গুঁড়িয়ে গেছে। বন্ধ হয়ে গেছে সব ধরনের কার্যক্রম।বিবিসি ও আলজাজিরা অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে। ব্যারেল বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালটি চালাতে সহায়তাকারী সংস্থা দি সিরিয়ান আমেরিকান মেডিক্যাল সোসাইটি।
রাশিয়ার সমর্থনপুষ্ট সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর ওল্ড সিটিতে হামলা চালিয়েছে। এ ছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাবাহিনী ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে কয়েক স্থানে যুদ্ধ হয়েছে।
১৯ সেপ্টেম্বর যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে সিরিয়া ও রাশিয়ার বাহিনী এবং সিরিয়ার স্থলবাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় অনেক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে।
রাশিয়া ও সিরিয়ার এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্র দাবি করেছে, সিরিয়ার মডারেট বিদ্রোহীদের জিহাদিদের হাতিয়ার বানাচ্ছে রাশিয়া।
আলেপ্পো একসময় সিরিয়ার বাণিজ্যিক ও শিল্প অঞ্চল ছিল। গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ২০১২ সালে আলেপ্পো দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগের নিয়ন্ত্রণ চলে যায় বিদ্রোহীদের কাছে। জাতিসংঘ হিসাবমতে, গত এক সপ্তাহে আলেপ্পোয় সিরিয়া ও রাশিয়ার হামলায় নিহত হয়েছে প্রায় ৪০০ বেসামরিক লোক।