ঢাকাSunday , 2 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লংকাবাংলা ফিন্যান্সের ইজিএম ২৪ অক্টোবর

Link Copied!

lankabanglaঅর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক বহির্ভুত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, ওই দিন সকাল ১০টায় হোটেল সারিনায় ইজিএম অনুষ্ঠিত হবে। লংকাবাংলা ফিন্যান্স ১৫০ কোটি টাকার কমার্শিয়াল পেপার ইস্যু করবে। এ ছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০০ কোটি টাকা থেকে ১ হাজার কোটি টাকা পর্যন্ত অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এ কারণেই কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ইজিএম আহ্বান করেছে।