ঢাকাSunday , 2 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উৎপাদনশীলতা বাড়াতে দক্ষ বেসরকারি খাতের প্রয়োজন

Link Copied!

motia_chowduryঅর্থনৈতিক প্রতিবেদক : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে দক্ষ বেসরকারি খাত গড়ে তুলতে হবে। রোববার জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে মতিঝিলের ফেডারেশন ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে তিনি এ কথা বলেন। মতিয়া বলেন, ‘পেটে ভাত না থাকলে যেমন প্রাণ থাকবে না, তেমনি মেধা না থাকলে আমরা জাতিকে দক্ষভাবে গড়ে তুলতে পারব না।’
কৃষিমন্ত্রী বলেন, ‘চরম সংকটকালে চ্যালেঞ্জ নিয়ে পাটের আইপিও (আন্তর্জাতিক মেধাস্বত্ব নিবন্ধন) রক্ষায় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা জামদানির আইপিও হারিয়ে ফেলেছি। কিন্তু যে পাটের জন্য স্বাধীনতা পেয়েছি, সেই পাটের আইপিও হারালে আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় ছিল না।’
কৃষি যন্ত্রপাতি আমদানি ও প্রস্তুতকারকদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, আপনারা হালকা, ছোট ও টেকসই যন্ত্রপাতি আমদানি ও প্রস্তুত করুন। কারণ আমাদের জমি কমছে। ছোট জমিতে বড় ও ভারী যন্ত্রপাতি দিয়ে জমি চাষাবাদ করা অসম্ভব হয়ে ওঠে।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, যে বিশ্বব্যাংক এক সময় আমাদের অপবাদ দিতে চাইত তারা এখন আমাদের নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
সেমিনারের আয়োজন করে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন(এনপিও), শিল্প মন্ত্রণালয় ও দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাসের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, কৃষি মন্ত্রণালয়ের সবিচ মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদসহ আরো অনেকে।