ঢাকাFriday , 30 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমুদ্রে ডিএস-১২ এর কাজ পাচ্ছে পোসকো দাইউ

Link Copied!

oillনিজস্ব প্রতিবেদক : ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০- এর আওতায় গভীর সমুদ্রে ব্লক ডিএস-১২ থেকে তেল-গ্যাস অনুসন্ধান/উত্তোলনের লক্ষ্যে পোসকো দাইউ করপোরেশনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরবার।
এ বিষয়ে চুক্তির অনুস্বাক্ষরের নীতিগত সম্মতি চেয়ে খুব শিগগির একটি প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০; এর আওতায় গভীর সমুদ্রে ব্লক ডিএস-১২, ডিএস-১৬ এবং ডিএস-২১ থেকে জরুরি ভিত্তিতে তেল-গ্যাস অনুসন্ধান/উত্তোলনের কার্যক্রম গ্রহণ ও একটি প্রস্তাব প্রক্রিয়াকরণ কমিটি (পিপিসি) গঠনের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী তথা প্রধানমন্ত্রী নীতিগত অনুমোদন করেন।
আন্তর্জাতিক তেল কোম্পানির (আইওসি) অংশগ্রহণের লক্ষ্যে প্রস্তাব প্রক্রিয়াকরণ কমিটির প্রথম বৈঠকের সিদ্ধান্তের আলোকে গঠিত কারিগরি উপ-কমিটি কর্তৃক প্রস্তুতকৃত আগ্রহ পত্র (ইওআই) প্রকাশ করা হয়। এতে পোসকো দাইউ করপোরেশন এবং ক্রিস এনার্জি (এশিয়া) নামের দুটি বিদেশি কোম্পানি আগ্রহপত্র দাখিল করে।
প্রস্তাব প্রক্রিয়াকরণ কমিটির তৃতীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কারিগরি উপ-কমিটি আগ্রহপত্র উন্মুক্ত এবং মুল্যায়ন করে দুটি কোম্পানিকে সংক্ষিপ্ত তালিকা করে প্রতিবেদন দাখিল করে। প্রস্তাব প্রক্রিয়াকরণ কমিটির দ্বিতীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাব দাখিলের জন্য ১১ এপ্রিলের মধ্যে প্রস্তাবের অনুরোধ পত্র (আরএফপি) পাঠাতে বলা হয়। পরবর্তীতে কোম্পানিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাব দাখিলের সময়সীমা ৭ মে পর্যন্ত বাড়ানো হয়।
সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব প্রক্রিয়াকরণ কমিটির চতুর্থ বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত তালিকাভূক্ত কোম্পানি কর্তৃক দাখিলকৃত প্রস্তাব কারিগরি উপ-কমিটি উন্মুক্ত করে। এতে কেবল দাইউ ইন্টারন্যাশনাল করপোরেশন কোম্পানি পোসকো দাইউ করপোরেশন নামে ব্লক ডিএস-১২ এর জন্য একটি প্রস্তাব দাখিল করে।
অপর দুটি ব্লক ডিএস-১৬ ও ডিএস-২১ এর জন্য কোন প্রস্তাব পাওয়া যায়নি। তবে স্ট্যাটয়িল নামের একটি কোম্পানি প্রস্তাব পাঠানোর অনুরোধপত্রে যেসব শর্ত দেওয়া হয়েছে তা বিনিয়োগ বান্ধব নয় উল্লেখ করে তারা ব্লক তিনটিতে প্রস্তাব দাখিল করা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়।
এছাড়াও ক্রিস এনার্জি (এশিয়া) লিমিটেড ব্লক-১২, ১৬ এবং ২১ এ গ্যাস অনুসন্ধান/উত্তোলন কার্যক্রমে অংশগ্রহনের জন্য কোন প্রস্তাব দাখিল করবে না বলে অবহিত করে।
সূত্র জানায়, কারিগরি উপ-কমিটির প্রস্তাবের আলোকে পোসকো দাইউ করপোরেশন কর্তৃক ব্লক ডিএস-১২ এর জন্য দাখিলকৃত একমাত্র বিড দলিলাদি মূল্যায়ন করে। তবে একক বিড হওয়ায় কার্য পরিকল্পনা, ব্যাংক গ্যারান্টি, প্রঢিট শেয়ার ইত্যাদি তুলনামূলক বিবরণী প্রস্তুত করা হয়নি। প্রস্তাবে তারা বেশ কয়েকটি শর্ত জুড়ে দেয়।
প্রস্তাবের অনুরোধপত্রে উল্লেখিত মার্কিং ক্রাইটেরিয়া অনুযায়ী পোসকো দাইউ করপোরেশন সর্বমোট ৮২ দশমিক ২৫ শতাংশ নম্বর পেয়েছে। সার্বিক বিবেচনায় ব্লক ডিএস-১২ এর জন্য পোসকো দাইউ করপোরেশনের দাখিলকৃত প্রস্তাবটি কারিগরি উপ-কমিটির কাছে গ্রহনযোগ্য বিবেচিত হেেছ বলে কমিটি মূল্যায়ন প্রতিবেদন দাখিল করে।
সূত্র জানায়, পরবর্তীতে প্রস্তাব প্রক্রিয়াকরণ কমিটির পঞ্চম সভার সিদ্ধান্ত অনুযায়ী কারিগরি উপ-কমিটি পোসকো দাইউ করপোরেশনের প্রতিনিধিদের সঙ্গে নেগোশিয়েশনের জন্য আলোচনা করে তাদের সংশোধিত প্রস্তাব দাখিল করে। এরই পরিপ্রেক্ষিতে ব্লক ডিএস-১২ এর জন্য পোসকো দাইউ করপোরেশনের সঙ্গে চুক্তি অনুস্বাক্ষরের বিষয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন চাওয়া হচ্ছে।