ঢাকাThursday , 29 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধাদের জন্য ১০ হাজার ফ্ল্যাট বানাবে সরকার

Link Copied!

Mojammelনিজস্ব প্রতিবেদক : প্রতিটি জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধার সংখ্যানুপাতে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য সরকার ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার জাতীয় সংসদে সাংসদ মো. মনিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ সব তথ্য জানান।
মন্ত্রী জানান, দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ’ শীর্ষক ২২৭ কোটি ৯৭ লাখ টাকার একটি প্রকল্প চলমান রয়েছে।
মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যায় ব্যবহৃত বধ্যভূমিসমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্প এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পসমূহ অনুমোদন হলে শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে।
আওয়ামী লীগের মহিলা সংসদ সদস্য বেগম পিনু খানের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রীর বলেন, স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদর, আলশামসদের তালিকা সরকারের কাছে নেই। তবে সরকারের এ তালিকা তৈরির উদ্যোগ রয়েছে।
এর আগে বিকেল সোয়া ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।