ঢাকাWednesday , 28 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

Link Copied!

sindu-waterআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিন্ধু নদের পানি আটকে দেওয়া হলে তা হবে যুদ্ধ ঘোষণার শামিল। ভারত কিছুতেই সিন্ধু পানিচুক্তি একতরফাভাবে বাতিল করতে পারে না।
সিন্ধু পানিচুক্তি বাতিলের বিষয়ে ভারতে জোর আলোচনা ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এ বিষয়ে মন্তব্যের পর মঙ্গলবার সারতাজ আজিজ এ হুঁশিয়ারি দিয়েছেন।
সিন্ধু নদসহ ছয়টি নদ-নদী ভারত-পাকিস্তান দুদেশের ওপর দিয়েই প্রবাহিত হয়েছে। এই নদ-নদীগুলোর পানি ব্যবহারের অধিকার নির্দিষ্ট করতে ১৯৬০ সালে দুই দেশের মধ্যে ঐতিহাসিক যে চুক্তিটি হয়েছিল, সেটিই সিন্ধু পানিচুক্তি নামে পরিচিত। গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে জঙ্গি হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়। এ ঘটনার জন্য পাকিস্তান দায়ী বলে দাবি করেছে ভারত। তবে পাকিস্তানের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ ঘটনার পর দুদেশের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। পাকিস্তানকে একঘরে করতে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার কথা বলেছে ভারত। এ ছাড়া ইসলামাবাদকে ‘উচিত শিক্ষা’ দিতে ৫৬ বছরের পুরোনো সিন্ধু পানিচুক্তি বাতিল করে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে নয়াদিল্লি। গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষয়টি নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন। এ সময় তিনি বলেছেন, ‘পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না।’
মঙ্গলবার সারতাজ আজিজ বলেছেন, আন্তর্জাতিক আইন অনুসারে ভারত কখনো একতরফাভাবে সিন্ধু পানিচুক্তি থেকে নিজেকে সরিয়ে নিতে পারে না। এই চুক্তি বাতিলের বিষয়টিও বিবেচনায় আনলে তা হবে ভারতের পক্ষ থেকে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। নয়াদিল্লি একতরফাভাবে চুক্তি ভাঙলে তা যুদ্ধ ঘোষণা করার সমতুল্য হবে।