ঢাকাThursday , 22 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুয়ের্তো রিকোয় বিদ্যুৎকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন ১৫ লাখ মানুষ

Link Copied!

usa_powerআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র শাসিত অঞ্চল পুয়ের্তো রিকোয় একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে অন্ধকারে আছে প্রায় ১৫ লাখ মানুষ। বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগায় দুটি সরবরাহ লাইনে বিপর্যয় দেখা দেয়। যে কারণে যুক্তরাষ্ট্রের এ দ্বীপাঞ্চলের এক বিপুল জনগোষ্ঠী হঠাৎ অন্ধকারে ডুবে যায়।
পুয়ের্তো রিকোর ইলেকট্রিক পাওয়ার অথরিটি বিদ্যুৎকেন্দ্রে মেরামতের কাজ শুরু করেছে। তবে তারা পুরোনো জিনিসপত্র পাল্টে নতুন করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অর্থ চেয়েছে।
অগ্নিনির্বাপণ বিভাগ জানিয়েছে, তারা বিদ্যুৎকেন্দ্রে আগুন নেভাতে সক্ষম হয়েছে। এ বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বীপের ৩৫ লাখ মানুষের অধিকাংশই প্রায় বিদ্যুৎ পায়। ফলে এর সংস্কারে উন্নত প্রযুক্তি ব্যবহার করা উচিত বলে মনে করেন কর্মকর্তারা।
কী কারণে বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগে, তা এখনো নিশ্চিত করতে পারেনি অগ্নিনির্বাপণ কর্মকর্তারা। তবে বিষয়টি খতিয়ে দেখতে কমিটি হয়েছে।
বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ায় স্কুল ও কলেজ আগেভাগে ছুটি দেওয়া হয়। সৃষ্টি হয় তীব্র যানজট। তা ছাড়া বিদ্যুৎবিচ্ছিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে জেনারেটর চালাতে গিয়ে ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।