ঢাকাTuesday , 6 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদের অভিযোগ মোদির

Link Copied!

Modiআন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের দিকে ইঙ্গিত করে বলেছেন, দক্ষিণ এশিয়ায় একটি দেশ সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে। এই দেশটিকে শাস্তি দেওয়া উচিৎ, পুরষ্কার নয়।
সোমবার চীনের হ্যাংঝুতে জি-২০ শীর্ষ সম্মেলনের শেষ দিনে মোদি এ কথা বলেন। মোদি বলেন, ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসবাদ মোকাবেলা মৌলিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বেশ কয়েকটি দেশ রয়েছে যারা একে রাষ্ট্রীয় নীতির যন্ত্র হিসেবে ব্যবহার করে। প্রকৃতপক্ষে দক্ষিণ এশিয়ার একটি দেশ এই সন্ত্রাসের প্রতিনিধিদের আমাদের দেশে ছড়িয়ে দিচ্ছে।
তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। কারণ এর কম কোনো কিছুই পর্যাপ্ত নয়। আমাদের কাছে সন্ত্রাসী কেবলই একজন সন্ত্রাসী।’
গত জুলাই কাশ্মীরে স্বাধীনতাকামী হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানিকে হত্যা করে ভারতের নিরাপত্তা বাহিনী। এরপরই কাশ্মীরে সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রায় দুই মাস ধরে চলা এই সহিংসতায় ৭০ জন নিহত হয়। আহত হয় আরো প্রায় এক হাজার লোক। বুরহান ওয়ানিকে পাকিস্তান শহীদ হিসেবে আখ্যা দেয়। এছাড়া এই সহিংসতাকে পাকিস্তান ‘কাশ্মীরের স্বাধীনতা সংগ্রাম’ হিসেবে আখ্যা দিয়েছে। এর জের ধরে ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলতে শুরু করে ভারত।