ঢাকাTuesday , 6 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শনি ও রোববার পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে পোশাকশিল্প এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আগামী শনিবার ও রোববার খোলা থাকবে। তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে বিমান, সমুদ্র বা নৌ ও স্থলবন্দরে বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো প্রতি শুক্রবার ও শনিবার এবং দেশের অপরাপর স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখা শুক্রবার ও শনিবার স্বীয় বিবেচনায় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে চার দিন সরকারি ছুটি ঘোষণার পর গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহার আগে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ আগামী শনিবার ও রোববার খোলা রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে। আর এ সময় সরকারি ছুটি থাকায় কার্যালয়ে যোগদানকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসংগত ভাতা দেওয়ার জন্যও প্রজ্ঞাপনে বলে দেওয়া হয়েছে।