ঢাকাSaturday , 27 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহা উপলক্ষে মাস্টার কার্ডের অফার

Link Copied!

master_cardঅর্থনৈতিক প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে মাস্টারকার্ড দারুণ এক অফার ঘোষণা করেছে।
এর আওতায় মাস্টার কার্ড ব্যবহারকারীরা ইজি-বাই-ইজি-পে অফারের পাশাপাশি লাইফ স্টাইল শপে বিশেষ কিছু সুযোগ-সুবিধা পাবেন।
মাস্টার কার্ড ইজি-বাই-ইজি-পে অফারের আওতায় ১০টি ব্যাংক দেশব্যাপী শীর্ষস্থানীয় ১০টি ইলেকট্রনিক মার্চেন্টে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত বিনা সুদে ইএমআই সুবিধা দিচ্ছে। ইলেকট্রনিক মার্চেন্টগুলো হলো- এসিআই ইলেক্ট্রনিক্স, বেস্ট ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রো মার্ট লিমিটেড, এস্কয়ার ইলেক্ট্রনিক্স, এলজি বাটারফ্লাই, র্যাং গস ইলেক্ট্রনিক্স, সনি র্যাং গস, সিঙ্গার বাংলাদেশ, ট্রান্সকম ডিজিটাল এবং ওয়ালটন। ব্যাংকগুলো হলো- ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, লংকাবাংলা ফিন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
অফারগুলো নিয়ে মন্তব্য করতে গিয়ে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, অফারের মূল লক্ষ্য উৎসবের মৌসুমে মাস্টার কার্ড ডেবিট এবং ক্রেডিট কার্ডের ব্যবহার বৃদ্ধি করা তথা দেশে ইলেকট্রনিক পেমেন্টকে আরো জোরদার করা।
লাইফ স্টাইল অফারের আওতায় মাস্টারকার্ডধারীরা ২০টি বিভিন্ন ধরনের লাইফস্টাইল শপের ৬০টিরও বেশি আউটলেটে ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন।