ঢাকাWednesday , 5 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা

Link Copied!

hasina-9
নিজস্ব প্রতিবেদক :
রূপকল্প ২০২১ সালের মাধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল ১১টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌর বিদ্যুৎ ব্যবহার ও ৩০ লাখ গ্রাহক উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রধামনমন্ত্রী বলেন, ‘আমরা বিদ্যুতের উন্নয়নে স্বল্পমেয়াদী, মাঝারি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছি। ইতিমধ্যে এ খাতটিতে ১১হাজার ৭৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। আগামীতে দেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যেই আমরা কাজ করছি।  ইতোমধ্যে রূপপুরসহ দেশের বিভিন্ন স্থানে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে। এখন এককভাবে কোনো দেশের পক্ষে উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের সরকার উপ-আঞ্চলিক সহযোগিতায় গুরুত্ব দিচ্ছে।