ঢাকাThursday , 18 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমধ্যসাগর থেকে ৫০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

Link Copied!

boatআন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগর থেকে ৫০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেন। মঙ্গলবার ভূমধ্যসাগরের স্পেন উপকূলে বৈরী আবহাওয়ার মধ্যে দুটি নৌকায় ভাসছিলেন তারা।
রয়টার্স অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
স্পেনের কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃতরা মরক্কো ও সাব-সাহারান আফ্রিকার লোকজন। উদ্ধার করার পর জাহাজে করে তাদের স্পেনে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।
উদ্ধারকৃতদের মধ্যে এক নারী বাদে সবার শরীরিক অবস্থা ভালো আছে। এক নারী কিছুটা পুড়ে যান কিন্তু তিনি এখন শঙ্কামুক্ত।
ভূমধ্যসাগরে মরক্কোর উত্তরাঞ্চল থেকে স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়ায় আসার পথে ছয়জন অভিবাসনপ্রত্যাশীর একটি নৌকা শনাক্ত করেন স্পেনের উদ্ধারকর্মীরা। পরে একই অঞ্চলে আরো একটি নৌকা শনাক্ত হয়, যাতে ৩৪ জন পুরুষ ও ১০ জন নারী ছিলেন। উদ্ধার করে তাদের স্পেনে নেওয়া হয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যানুযায়ী, সাগর পাড়ি দিয়ে ২০১৫ সালে স্পেনে আসে ৩ হাজার ৮৪৫ জন। একই বছর সাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে আসে ৯ লাখ ৫৬ হাজার অভিবাসনপ্রত্যাশী।