ঢাকাThursday , 18 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসল নোটের চিত্র প্রচারের নির্দেশ

Link Copied!

Takaঅর্থনৈতিক প্রতিবেদক: দেশের সব তফসিলি ব্যাংকগুলোকে আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিওচিত্র গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে প্রচারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকের ইস্যু প্রশাসন শাখার অধীন ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট থেকে মঙ্গলবার এই নির্দেশ জারি করা হয়।
এতে দেশের সকল ব্যাংকের যেসব শাখায় গ্রাহকদের বিনোদনের জন্য টিভি মনিটর আছে সেসব টিভি মনিটরে ঈদ-উল-আযহার পূর্ব পর্যন্ত আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিওচিত্রের প্রচার নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা জেলা প্রশাসন হতে কোরবানীর পশুর অনুমোদিত হাটের তালিকা পাওয়ার পর তদানুযায়ী নোট যাচাই সংক্রান্ত সেবা প্রদানের জন্য তফসিলি ব্যাংকগুলোকে দায়িত্ব দেওয়া হবে।
এদিকে কেন্দ্রিয় ব্যাংক সূত্র জানিয়েছে, গত কয়েক বছর যাবৎ ঈদের আগে টাকা জালকারী চক্রগুলো সক্রিয় হয়ে ওঠায় এ বিষয়ে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। গত ২৫ জুন বিকালে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে জাল নোট প্রতিরোধে করণীয় নির্ধারণ সর্ম্পকে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ওই সভা থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও ব্যাংক শাখায় গ্রাহকদের জন্য প্রদর্শিত টিভি মনিটরে প্রচার ও জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা পত্রের নির্দেশনা যথাযথভাবে পরিপালন কার্যকরভাবে নিশ্চিত করতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবদুর রহিমের সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থা এবং তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় নোট জালকারী চক্রের ব্যাপারে কঠোর নজরদারি, অভিযান পরিচালনা ও জামিনে থাকা নোট জালকারী চক্রের ওপর নজরদারি জোরদারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী এবং গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিনিধিদের অনুরোধ করা হয়।
এজন্য শপিং মলগুলোতে ব্যবহারের জন্য এফবিসিসিআইকে পর্যাপ্ত সংখ্যক জাল নোট শনাক্তকারী মেশিন প্রদান, গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত উল্লেখযোগ্য সংখ্যক হ্যান্ডবিল বিতরণ এবং টিভি চ্যানেলে এতদসংক্রান্ত সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রচারের উদ্যোগ নিতেও বলা হয়।