ঢাকাThursday , 18 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল কাজ শুরু ১ নভেম্বর

Link Copied!

Elevated-Expresswayনিজস্ব প্রতিবেদক : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামোর নির্মাণকাজ আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে সেতু ভবনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের দায়িত্বে থাকা থাইল্যান্ডের প্রতিষ্ঠান ইতাল-থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘এতদিন যে কাজ হয়েছে তা সাব-স্ট্রাকচারের কাজ। এখন ১ নভেম্বর থেকে সুপার স্ট্রাকচারের কাজ শুরু ‍হবে। এরই মধ্যে সুপার স্ট্রাকচারের নির্মাণ সামগ্রী নিয়ে এসেছেন তারা।
নির্ধারিত সময় ২০১৮ সালের মধ্যে পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হবে। এরই মধ্যে এ নিয়ে বিনিয়োগকারী থাই প্রতিষ্ঠানের প্রেসিডেন্টের সঙ্গে আমার কথাও হয়েছে।’
তিনি জানান, এরই মধ্যে এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ৩২৮টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। প্রকল্পটি তিন ধাপে শেষ হবে।
পরিকল্পনা অনুসারে, ১৯ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে প্রকল্পটি তিন ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত ৭ দশমিক ৪৫ কিলোমিটার, দ্বিতীয় পর্যায়ে বনানী থেকে মগবাজার পর্যন্ত ৫ দশমিক ৮৫ কিলোমিটার এবং শেষ পর্যায়ে মগবাজার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ৬ দশমিক ৪৩ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ করা হবে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত নির্মাণ করা হবে এক্সপ্রেসওয়ে। পুরো পথই বিদ্যমান রেললাইনের ওপর দিয়ে নির্মাণ করা হবে।