নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রশাসনিক কাজের সুবিধার্থে ঢাকা বিভাগ ভেঙে আরো ছোট করা হবে। নাগরিক সেবা বাড়াতে নতুন নতুন বিভাগ করা হবে।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবগঠিত ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনাসংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।

