ঢাকাWednesday , 17 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভয়াবহ সিরিজ বোমা হামলার ১১ বছর

Link Copied!

bomaনিজস্ব প্রতিবেদক : সারা দেশে ভয়াবহ সিরিজ বোমা হামলার ১৭ আগস্ট আজ । ২০০৫ সালের এই দিনে নিষিদ্ধঘোষিত ইসলামিক সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) মুন্সীগঞ্জ ছাড়া দেশে ৬৩টি জেলার ৫০০ স্থানে একযোগে বোমা হামলা চালিয়ে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। ওই ঘটনায় দুজন নিহত এবং স্প্লিন্টারের আঘাতে অন্তত ৫০ জন আহত হয়।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মিডিয়া উইং সূত্রে জানা যায়, ওই হামলা পরিচালনার পর জেএমবির ৬৬০ সদস্যকে আসামি করে সারা দেশে ১৬১টি মামলা দায়ের করা হয়। এগুলোর মধ্যে ইতিমধ্যে ১০৩টি মামলার নিষ্পত্তি হয়েছে। বাকি ৫৮টি মামলার বিচার কার্যক্রম অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের রায়ে ১৫ জন জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড, ১১৮ জনের যাবজ্জীবন, ১১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মামলা থেকে খালাস পেয়েছে অপর ১১৮ জন।
জেএমবির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের গ্রেপ্তারের মাধ্যমে এই সংগঠনটির কার্যক্রম প্রায় নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। অবশ্য এখনো তারা নানা সংগঠনের ব্যানারে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। কিন্তু ধ্বংসাত্মক কিছু করার মতো শক্তি এখন আর তাদের নেই।
বস্তুত জেএমবি প্রধান শায়েখ আবদুর রহমান, তার সেকেন্ড-ইন-কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, সামরিক কমান্ডার আতাউর রহমান সানি, থিঙ্কট্যাংক আবদুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ ও সালাহউদ্দিনকে গ্রেপ্তার এবং ঝালকাঠি জেলায় দুজন বিচারক হত্যা মামলায় ২০০৭ সালের ৩০ মার্চ তাদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর থেকেই জেএমবির সাংগঠনিক কার্যক্রম শিথিল হয়ে পড়ে।
দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলের শপথ গ্রহণের মধ্য দিয়ে জাতি আজ ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে ভয়াবহ সিরিজ বোমা হামলা পরিচালনার কথা স্মরণ করছে।
দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা এ দিবসটিকে সন্ত্রাসবিরোধী ও জঙ্গিবিরোধী দিবস হিসেবে পালন করবে।