ঢাকাWednesday , 17 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংক ঋণ কমেছে ৩ হাজার কোটি টাকা

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : নতুন ২০১৬-১৭ অর্থবছরের প্রথম মাসে (জুলাই) কমেছে সরকারের ব্যাংক ঋণ। এই সময়ে প্রায় ৩ হাজার ৭৬ কোটি টাকা পরিশোধ করেছে সরকার।
বাংলাদেশ ব্যাংকের ঋণ সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, চলতি অর্থবছরে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে কোনো ঋণ নেয়নি, বরং আগের ঋণ পরিশোধ করেছে। যদিও এ সময় সরকারের ট্রেজারি বিল বা বন্ডে সুদেরহার ছিল ৩ শতাংশেরও নিচে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ৭ হাজার ৮৯০ কোটি টাকার ঋণ নিয়েছে। এ সময় তফসিলি খাতের ব্যাংকগুলোর কাছ থেকে কোনো ঋণ নেয়নি সরকার। বরং এ সময় সরকার আগের ঋণ পরিশোধ করেছে।
আলোচ্য সময়ে সরকার তফসিলি ব্যাংকের ১০ হাজার ৩২০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বর্তমানে বিনিয়োগ মন্দা পরিস্থিতিতে সরকারের সিকিউরিটিজ অ্যান্ড ট্রেজারি বিল বা বিভিন্ন বন্ডে বিনিয়োগ করে অনেক ব্যাংক ন্যূনতম সুদেরহারে কিছু মুনাফা করার চেষ্টা করছে। তবে সঞ্চয়পত্র বিক্রির হার বেড়ে যাওয়ায় কমে গেছে সরকারে ঋণের চাহিদা।
ব্যাংকের তথ্যানুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় সরকারের ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৫৭১ কোটি টাকা, যা গত অর্থবছর জুন শেষে ছিল ছিল ১ লাখ ৮ হাজার ৬৪৮ কোটি টাকা। সে হিসেবে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণের পরিমাণ কমেছে ৩ হাজার ৭৬ কোটি টাকা।
প্রসঙ্গত, বাজেটে ঘাটতি পূরণে সদ্য সমাপ্ত ২০১৫-১৬ অর্থবছরে ব্যাংক থেকে ৩৮ হাজার ৫২৩ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সরকার। টাকার প্রয়োজন না হওয়ায় অর্থবছরে সরকার ঋণ নেয়নি, উল্টো শোধ করেছে।