ঢাকাTuesday , 16 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইচ্ছা নেই তুরস্কের’

Link Copied!

Turoshko
নিজস্ব প্রতিবেদক :ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেউরিম ওজতুর্ক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনও ইচ্ছা তুরস্কের নেই। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসি না করা সম্পর্কে তার দেশ থেকে বিভিন্ন সময়ে আসা অনুরোধের বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ওজতুর্ক বলেন, আমরা মৃত্যুদণ্ডের বিরোধী। এজন্যই আমরা বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে বিবৃতি দিয়েছিলাম।
তুরস্কে গত ১৫ জুলাই একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের বিষয়ে জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামীর প্রতি তুরস্কের সহানুভুতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে আমাদের (তুরস্কের কূটনীতিকদের) কোনও বৈষম্য নেই। আমার সঙ্গে জামায়াতের কোনও সম্পর্ক নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত জামায়াত একটি আইনগত বৈধ দল ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে কোনও বৈষম্য নেই।
বাংলাদেশে কর্মরত তুরস্কের তিন কূটনীতিককে দেশে ডেকে পাঠানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের মধ্যে একজন তুরস্কে ফেরত গেছে। বাকি দুইজন কোথায় সে বিষয়ে তারা কিছু জানেন না। ওজতুর্ক বলেন, আমরা সন্দেহ করছি এই তিন কূটনীতিক ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত। কিন্তু তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি। তাদের শুধু তুরস্কে ডেকে পাঠানো হয়েছে।