ঢাকাTuesday , 16 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কাইপেতে ভাগ্নের বিয়ে দেখবেন দাউদ ইব্রাহিম

Link Copied!

daudআন্তর্জাতিক ডেস্ক : ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাগ্নে আলিশাহ পারকারের বিয়ে আগামীকাল বুধবার। পাকিস্তানে পলাতক অবস্থায় বসবাসরত দাউদ ইব্রাহিম যাতে বোন হাসিনা পারকারের ছোট ছেলের এই বিয়ের অনুষ্ঠান স্কাইপেতে দেখতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
হাসিনা পারকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, হাসিনার বেঁচে থাকা একমাত্র পুত্র সন্তান হচ্ছে আলিশাহ। আর এ কারণে তার বিয়ের অনুষ্ঠানও জাঁকজমকভাবে করার আয়োজন করা হয়েছে। বুধবার সকালে মুম্বাইয়ের রাসুল মসজিদে এ বিয়ে অনুষ্ঠিত হবে। বিকেলে জুহুর টিউলিপ স্টার হোটেলে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দাউদের ভাই ইকবাল কাসকার, বোন জায়তুন ও ফারজানা তাদের স্বামীদের নিয়ে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
আলিশাহ পেশায় নির্মাণ ব্যবসায়ী। মুম্বাইয়ের মেমন গোষ্ঠীর মেয়ে আয়েশা নাগানিকে বিয়ে করছেন তিনি।
সূত্র জানিয়েছে, বিয়ের অনুষ্ঠান যাতে সুচারুরুপে সম্পন্ন হয়, সেজন্য দাউদ তার লোকজনদের নির্দেশ দিয়েছেন।
এদিকে মুম্বাই পুলিশের অপরাধ বিভাগ থেকে জানানো হয়েছে, বিয়ের অনুষ্ঠানে নজরদারির কাজ করবে পুলিশের একটি বিশেষ ইউনিট। অনুষ্ঠানে পুলিশের ওয়ান্টেড তালিকায় থাকা দাউদেরর কোনো সহযোগী আসে কি না সেদিকে নজর রাখা হবে।
এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘দাউদের বিরোধী কোনো গ্যাঙ অনুষ্ঠানে হামলা চালায় কি না সে ব্যাপারে পুলিশ নজরদারি করবে।’