ঢাকাTuesday , 16 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে নয়জনের মৃত্যু

Link Copied!

bumi-kompoআন্তর্জাতিক ডেস্ক : পেরুতে শক্তিশালী ভূমিকম্পে নয়জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে রোববার ৫ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প হয়।
বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে তল্লাশি শুরু করেছেন জরুরি উদ্ধারকার্মীরা। কোথাও কোনো লোক আটকা পড়েছে কি না, তা খুঁজে দেখছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন তারা।
কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের ভূমিকম্পে আরেকুইপা অঞ্চলে ৮০টির বেশি বাড়ি বিধ্বস্ত হয়েছে। সেখান কাজ করছেন উদ্ধারকর্মীরা।
পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ২০০৭ সালে মধ্যাঞ্চলীয় উপকূলে রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প হওয়ায় মারা যায় প্রায় ৬০০ মানুষ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ৯টা ৫৮ মিনিটে এ ভূমিকম্প হয়, যার কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। চিভায় শহর থেকে ৭ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্র।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে আইচুপাম্পা, ইয়াঙ্ক, আচোমা এবং ম্যাকা। এ ভূমিকম্পে ৪০ জনের মতো লোক আহত হয়েছে।
স্থানীয় এক মেয়র পেরুর গণমাধ্যমকে বলেছেন, ‘খুবই শক্তিশালী ভূমিকম্প অনুভব করেছি আমরা। আশপাশের গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং সেখানে উদ্ধারকাজে কার্যকরী যন্ত্রপাতি দিতে বলেছি আমরা।’
আরেকুইপার গভর্নর ইয়ামিলা ওসোরিও জানিয়েছেন, তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন।
এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় এখন হাড়হিম হওয়ার মতো তাপমাত্রা বিরাজ করছে। ভূমিকম্পের কয়েক ঘণ্টা আগে এ অঞ্চল পরির্দশন করেন দেশটির প্রেসিডেন্ট পেড্রো পাবলো কুজিয়ানস্কি। প্রচন্ড শীতে লোকজনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা সরেজমিনে পরিদর্শনে যান তিনি।