ঢাকাTuesday , 16 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অর্থের একটি অংশ ফেরত আনা সম্ভব হবে

Link Copied!

bankঅর্থনৈতিক প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে চুরি হওয়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থের একটি অংশ দ্রুত দেশে ফেরত আনা সম্ভব হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মহুয়া মহসীন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, অর্থ উদ্ধার কার্যক্রমে ফিলিপাইনের সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ ব্যাংক নিযুক্ত আইনজ্ঞ সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে।
এতে বলা হয়েছে, ১৫ মিলিয়ন মার্কিন ডলার ফেরত প্রদান প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। চুরি যাওয়া ওই অর্থের মধ্যে শ্রীলঙ্কা থেকে ২ কোটি ডলার উদ্ধার করা হয়েছে। আর ফিলিপাইনে চলে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের সিংহভাগেরই হদিস মিলছে না। যার মধ্যে মাত্র ১৫ মিলিয়ন ডলার বা দেড় কোটি ডলার ফেরৎ পাওয়ার আশার করা হচ্ছে।