ঢাকাMonday , 15 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্কে বিমানবন্দরে গোলাগুলির গুজব

Link Copied!

New-Yorkআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের ভেতরে বন্দুক হামলার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, গোলাগুলির এ খবর ভুয়া। বিমানবন্দরের ভেতরে গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি।
বিমানবন্দরের পুলিশ জানিয়েছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালের বহির্গমন এলাকায় গোলাগুলির খবর পান তারা। এরপরই সহযোগিতার জন্য তারা নিউইয়র্ক পুলিশের কাছে ফোন দেন। পুলিশ আসার আগেই বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে অভ্যন্তরীণ রুটের সবগুলো ফ্লাইট তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। পরে অবশ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিমানবন্দরে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। এটা নেহাত গুজব ছিল।
রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানবন্দরের ভেতরে কোনো গোলাগুলির ইঙ্গিত মেলেনি। কেউ আহতও হয়নি। এই মুহূর্তে কোনো গুলির খোসা কিংবা অন্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দর খালি করে ফেলা হয়েছে।’
পুলিশি তদন্ত শেষে রাতে সাড়ে ১১টার দিকে ফের বিমানবন্দর খুলে দেওয়া হয়। ওই সময় থেকে বিমান চলাচল আবারও শুরু হয়।