ঢাকাSunday , 14 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর দুই খুনিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু

Link Copied!

Anisulনিজস্ব প্রতিবেদক : জাতিক জনক বঙ্গবন্ধুর দুই খুনিকে ফিরিয়ে এনে রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
রোববার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় পালিয়ে আছেন। এদের দুজনকেই ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদেরকে কীভাবে আনা যায়- সে প্রক্রিয়া নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।
আইনমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে উচ্চ আদালত। ২০১০ সালের ২৮ জানুয়ারি পাঁচ খুনি সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান, মুহিউদ্দিন আহমদ, বজলুল হুদা এবং এ কে এম মহিউদ্দিনের ফাঁসি কার্যকর করা হয়।